1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ১৩২ অনিয়মিত অভিবাসী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ১৩২ আনডকুমেন্ট অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর সকালে সেতিয়া আলমের পাম বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

দেশটির অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অভিযান) জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। সকালে দেশটির অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাফরি আরো বলেন, অধিদপ্তরের গোয়েন্দা তথ্য এবং অভিযোগের ফলাফলে দেখা গেছে, গত চার বছর ধরে অবৈধ বসতি স্থাপন করে অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এলাকাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। অভিযানের সময় কেতুয়া কাম্পুং (গ্রাম প্রধান) দাবি করেছেন, তারা ০.৬ হেক্টর জমির ভাড়ার জন্য প্রতি মাসে প্রায় ৬ হাজার রিঙ্গিত ভাড়া দিয়ে আসছিল।

এই বসতিতে বিভিন্ন দোকান, খাবারের স্টল এবং সুরাউ রয়েছে। এই অভিবাসীদের বেশিরভাগই আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সংস্থার ২২০ জন কর্মীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে তদন্ত চলছে।

জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, জাফরি বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ই (১) এর অধীনে আরও পর্যালোচনা করা হবে। মালয়েশিয়ায় অনিয়মিত অভিবাসীদের ধরতে সম্প্রতি দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে হাজার হাজার অভিবাসী আটক করছে। এদের বেশিরভাগেরই বৈধ ডকুমেন্টস থাকায় পরে ছাড়া পেয়ে যায়।

তবে অনেক সময় অভিবাসীদের পাসপোর্ট ও ভিসা মালিকের কাছে জমা থাকে অথবা সাথে রাখা সম্ভব হয় না অভিযানের সময় পাসপোর্ট ও ভিসা না দেখাতে পারলে তাদেরকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026