1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আনিস আলমগীর ও পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ‘তারেক রহমানের কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’— ঘিওরে বিজয় কান্তি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর জুলাইয়ের চেতনা ধারণ করে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন সরকারি অনুষ্ঠানে ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল

সকালে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, ‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি বলছেন কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীর মেট্রোরেল চলাচলে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিঘ্ন দেখা দিয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে ট্রেন চলাচলে সমস্যার কথা জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে’ এ সমস্যার সৃষ্টি হয়েছে।

মতিঝিলমুখী ট্রেনে যাওয়ার জন্য থেকে আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর কাজীপাড়া স্টেশনে যান চাকরিজীবী মাহবুব হোসেন। ট্রেন আসার কথা ৭টা ৫৩ মিনিটে। কিন্তু ওই স্টেশনে কাউকে টিকিট দেওয়া হচ্ছিল না। সেখানে মেট্রোরেলের দায়িত্বরত কর্মীরা বলেন, অন্য কোনো যানবাহন ধরে চলে যান। সমস্যা হচ্ছে ট্রেন চলাচলে। তবে কী ধরনের সমস্যা তা ওই কর্মীরা বলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা সকাল পৌনে নয়টার দিকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়নি । সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছিল। এখন ঠিক হয়ে যাবে।

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026