1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

গাজায় ২৪ ঘণ্টায় আরো ১১৭ ফিলিস্তিনি নিহত গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় : জাতিসংঘ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

 

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত ২৮ হাজার ছাড়িয়ে গেছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ২৮ হাজার ৬৪ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরে ১১৭ জন নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

চার মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডবে হাজারো শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। সেখানকার অধিকাংশ মানুষই এখন একবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছে।

এদিকে সামরিক বাহিনীকে রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এবং হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনি দূত প্রশ্ন করেছেন যে, পরিকল্পিত হামলার মধ্যে বেসামরিকদের কোথায় সরিয়ে নেওয়া হবে? কারণ গাজায় এখন আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো স্থান আর নেই।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজার ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই এখন রাফাহ শহরে ঢুকে পড়েছে। কিন্তু সেখানে কোনো বাড়িঘর নেই, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026