1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

রাতভর গোলাগুলি আতঙ্ক মিয়ানমার বাহিনীর দুই ঘাঁটি আরাকান আর্মির দখলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত আরও ঘনীভূত হয়েছে। বেড়েছে ভয়াবহতাও। মুহুর্মুহু গুলির শব্দ আর মর্টার শেলে কেঁপে কেঁপে ওঠে মিয়ানমার সীমান্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে সে দেশের অনেক নাগরিক অপেক্ষা করছে। ইতোমধ্যে মিয়ানমারের বিজিপি, সেনা ও পুলিশসহ ২৬৪ জন বাংলাদেশে প্রবেশ করেছে। পাশাপাশি কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। ভয়াবহ পরিস্থিতির কারণে বাংলাদেশি, যারা সীমান্ত এলাকায় বসবাস করেন তাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত সীমান্তের দুটি বসতঘরে মর্টার শেল এবং আরও পাঁচটি ঘরে গুলির আঘাত হেনেছে। গতকাল মিয়ানমার থেকে আসা গুলিতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। যুদ্ধের বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও সীমান্ত পাড়ি দিয়ে সে দেশের একের পর এক সীমান্তরক্ষী বা সেনা সদস্যের অনুপ্রবেশের ঘটনায় বাংলাদেশের উদ্বেগ বাড়ছে। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবিসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনী। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা আত্মরক্ষার্থে বাংলাদেশে পালিয়ে আসছেন। বিজিবির সদর দফতরের তথ্যমতে, বিজিপি, সেনা ও পুলিশসহ ২৬৪ জন বাংলাদেশে পালিয়ে এসেছেন। গতকাল দুপুরে নতুন করে আরও ৩৫ জন যোগ হয়েছেন। ২৬৪ জনের মধ্যে বিজিপির সদস্য আছেন ১৮৩ জন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026