1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

রাজধানী নেপিডোতে চোখ বিদ্রোহীদের মিয়ানমারে প্রতিদিনই বাড়ছে যুদ্ধের তীব্রতা, রাখাইনের মূল কেন্দ্রে অবরুদ্ধ জান্তা সেনাদের তাণ্ডব কারফিউ জারি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, বাংলাদেশে সিএনজি অটোরিকশায় লাগল গুলি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

মিয়ানমারের জান্তা সরকারের পতন ঘটাতে সব বিদ্রোহী গোষ্ঠীগুলোর লক্ষ্য এখন রাজধানী নেপিডো। মধ্যপন্থা অবলম্বনকারী দল ও গোষ্ঠীগুলোও এজন্য বিদ্রোহীদের সঙ্গে সায় মেলাতে শুরু করেছে। এ অবস্থায় বিভিন্ন খবরে বলা হচ্ছে, জান্তা সরকারের পতন ঘনিয়ে এসেছে। যে কোনো সময় এ রকম কিছু ঘটে যেতে পারে। এদিকে সবচেয়ে জোরদার লড়াই চলতে থাকা রাখাইন রাজ্যে জান্তা বাহিনী কোণঠাসা হয়ে রাজধানী সিত্তেতে কেন্দ্রীভূত হয়ে আছে। কার্যত তারা চারদিক থেকে বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা ঘেরাও অবস্থায় রয়েছে। সর্বশেষ খবরে গতকাল জানা গেছে, অবরুদ্ধ জান্তা সেনারা সিত্তেতে কারফিউ জারি করেছে এবং ইন্টারনেটসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ক্রুদ্ধ সেনারা আশপাশের গ্রামগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এ জন্য তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বাড়িঘর।

রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে কারফিউ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ থাকবে। সিত্তের এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেছেন, ‘জান্তা প্রশাসন শহরে ছোট বাহনে করে ঘুরে ঘুরে লাউড স্পিকার এবং হ্যান্ড মাইকে কারফিউয়ের ঘোষণা দিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছে, যারা রাতে বাইরে বের হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বিদ্রোহীরা জানিয়েছে, অভিযান চালিয়ে দুটি গ্রাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। গ্রাম দুটির প্রতিটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026