1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

মেক্সিকোতে বাস-লরির ভয়াবহ সংঘর্ষে নিহত ১৯

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস ও লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।

মঙ্গলবার ভোরের দিকে দেশটির উত্তর-পশ্চিমে মাজাতলান এবং কুলিয়াকানের মধ্যবর্তী মহাসড়ক লা ক্রুজে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর যানবাহন দুটি বিধ্বস্ত হয়।

বুধবার দ্যা টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিনালোয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ বলেছেন, দুর্ঘটনায় নিহতদের দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনার পর কর্মকর্তাদের বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। প্রায়ই উচ্চ গতি, গাড়ির খারাপ অবস্থা বা চালকের ক্লান্তির কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া উত্তর অমেরিকার এই দেশটির মহাসড়কে মালবাহী ট্রাকের দুর্ঘটনাও বেড়েছে।

এর আগে গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই ছিলেন মেক্সিকান নাগরিক। এছাড়া দুর্ঘটনায় সেসময় আহত হয়েছিলেন আরো ৩৬ জন যাত্রী।
সূত্র : দ্যা টেলিগ্রাফ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026