1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

 

 

বিমান দুর্ঘটনায় ব্রাজিলে সাতজন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দেশটির মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়ে এ প্রাণহানি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজ

 

দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল।

গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। দেশটির আমাজন বনে এ ঘটনা ঘটে। ওই সময়ে আমাজন রাজ্যের গভর্নর উইলসন লিমা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বিমান দুর্ঘটনায় ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু নিহত হয়েছে। বার্সেলস শহর থেকে উত্তরে বিমান বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।

নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের তৈরি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026