1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ধর্ষণ মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ধর্ষণ একটি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। ট্রাম্প আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় ঘোষণার সময় বলেন, জরিমানার এই অর্থ মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক ই. জেন ক্যারলকে (৮০) ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে।

তবে ডোনাল্ড ট্রাম্প আদালতের দেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়ছেন। তিনি এই মামলাকে উইচহান্ট এবং হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সাংবাদিক ও কলাম লেখক ক্যারল গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। সেইসঙ্গে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ক্যারলের অভিযোগ, ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ১৯৯৬ সালে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। সেই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন।

পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026