1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ব্যর্থতার দায় আসছে বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর বিএনপির গণ-আন্দোলনে আশানুরূপ সাড়া না পাওয়ার কারণ নেতৃত্বের দুর্বলতা—দলটির ভেতরেই রয়েছে এ আলোচনা।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

সরকারবিরোধী এক দফার আন্দোলনে ব্যর্থতার পর বিএনপির নেতা-কর্মীদের বড় একটি অংশের মধ্যে এখন মোটা দাগে দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। একটি হচ্ছে, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত কতটা সঠিক ছিল বা বর্তমান বাস্তবতায় গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব কি না। অন্যটি হচ্ছে, বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নেতৃত্বের সক্ষমতা ও দেশ-বিদেশে তাঁর গ্রহণযোগ্যতার প্রশ্ন।

বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দেশে-বিদেশে তারেক রহমানের গ্রহণযোগ্যতার প্রশ্নটি বেশি আলোচিত। দলটির অনেকে মনে করেন, সমাজের গুরুত্বপূর্ণ অংশ বা প্রভাবশালী মহলের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর প্রতি পার্শ্ববর্তী দেশের মনোভাব ইতিবাচক নয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও তাঁর ব্যাপারে কতটা ইতিবাচক, সেই প্রশ্নেও আলোচনা রয়েছে দলটিতে।

খালেদা জিয়া অসুস্থ। দলের প্রধান নেতা তারেক রহমানও দেশে নেই। তিনি যুক্তরাজ্য থেকে দল পরিচালনা করছেন। তাঁর নির্দেশনামতোই আন্দোলন-কর্মসূচি সংঘটিত হয়।

সরকারের দিক থেকে নানা চাপ ও প্রলোভন সত্ত্বেও এখন পর্যন্ত বিএনপি ভাঙেনি। তবে আন্দোলনে ব্যর্থতা নেতাদের পরস্পরের মধ্যে সন্দেহ-অবিশ্বাস বাড়িয়েছে। বিশেষ করে গত ২৮ অক্টোবরের পর দলে তিন ধরনের পরিস্থিতি তৈরি হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ অনেক নেতা-কর্মী কারাবন্দী হন। কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের বড় অংশটি আত্মগোপনে যায়। রুহুল কবির রিজভীসহ অল্পসংখ্যক নেতা-কর্মীকে প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026