1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইরান ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার মিসাইল হামলা চালাল সাবেক স্পিকারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬ পাস, দেশের জলাভূমি ব্যবস্থাপনায় নতুন ধারা শুরু বর্তমানে বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে : জ্বালানি মন্ত্রী ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তায় নতুন চাপ দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ চলছে মার্কিন আকাশে রহস্যময় ‘ডুমসডে প্লেন’ উড্ডয়ন হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: ধর্মমন্ত্রী ইরানের সামরিক কমান্ডার হত্যার মধ্য দিয়ে বাহিনীকে দমন করা সম্ভব নয়: খামেনি শামা-তারেক-জাইমাকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট: জামায়াতকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

নির্বাচনে বিজয়ীদের ৬৭ শতাংশ ব্যবসায়ী, সংসদ সদস্যদের ৯০ শতাংশ কোটিপতি: সুজন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে।

সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।  মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

 

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারের সংসদ সদস্যদের ৮২ দশমিক ৬০ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল ৮১ শতাংশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026