1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

শিকাগোতে বাড়িতে ঢুকে গুলি, নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার দেখা হয়েছে

ডয়চে ভেলে

আবারও রক্তাক্ত যুক্তরাষ্ট্র। শিকাগোর দুইটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রোমিও ন্যান্স এবং সে এখনো পলাতক রয়েছে। ন্যান্সের ছবি ও তাঁর গাড়ির ছবি প্রকাশ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কেউ তাঁকে বা গাড়িটি দেখলে যেন সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়। পুলিশ জানিয়েছে, ন্যান্সের বয়স ২৩ বছর।
ন্যান্স একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলের পাশেই সে থাকত।

ন্যান্স সশস্ত্র ও বিপজ্জনক বলেও জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভের দেওয়া হিসাবে, জানুয়ারির প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে প্রচুর মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বন্দুক রাখার ক্ষেত্রে কড়াকড়ির জন্য আইন পাস করতে বলেছিলেন কংগ্রেসকে, কিন্তু রিপাবলিকানরা এই কড়াকড়ি করতে চায় না।

ফলে কঠিন আইনও হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মানুষের হাতে প্রচুর বন্দুক রয়েছে। কিছু মানুষ তার যথেচ্ছ ব্যবহার করছেন, ফলে অনেক মানুষ নিহত হচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026