1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

চীন-কিরগিজস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

চীন-কিরগিজস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় গতরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল সাত দশমিক শূন্য। এতে অন্তত তিনজন আহত হয়েছে। আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, বড় ধরনের দুর্যোগে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য আট শ’ জনের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে জিনজিয়াং অঞ্চলের ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে উশি কাউন্টির গ্রামে আবাসিক দুটি বাড়ি ও গবাদিপশুর আবাসস্থল বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভারতের নয়াদিল্লির স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবর বলছে, ভূমিকম্পস্থল থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে হলেও ওই শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

এদিকে শক্তিশালি এ ভূমিকম্পের এক দিন আগে চীনের দক্ষিণ পশ্চিমে ভয়াবহ ভূমিধসে বেশকিছু লোক চাপা পড়ে।

এছাড়া ডিসেম্বরে উত্তরপশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশে ভূমিকম্পে ১৪৮ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার লোক।
সূত্র : এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026