1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার, চলছে ধসে পড়া ভবন অপসারণ সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে বিদায় বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিবাহ কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার ড্রিবলিং সংখ্যায় পিছিয়ে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ফেয়ার নির্বাচনের আশ্বস্ত করে তারা কথা রাখেনি: চুন্নু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

কিছু জায়গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার বা স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আমাদের ফেয়ার নির্বাচন দেবেন বলে আশ্বস্ত করেছিলেন, তারা কথা রাখেননি।’

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের অনেক সমস্যা হয়েছে। অনেক জায়গায় অনিয়ম হয়েছে। আমার এলাকায় হয়তো ফেয়ার হয়েছে। সেটা আমার কারণে হোক, যে কোনো কারণে হোক। অনেক জায়গায় ফেয়ার হয়নি।

সুনামগঞ্জ ও ময়মনসিংহে ক্ষমতাসীনদের পক্ষে সিল মারার অভিযোগ এনে তিনি বলেন, অনেক জায়গায় অনিয়ম হয়েছে। যে কারণে আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে, এ কথা বলার সুযোগ নেই। কিছু জায়গায় ফেয়ার হয়েছে, অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। যেখানে সরকারের লোকরাই জড়িত ছিল।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026