1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ পার করলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব কূটনীতি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া ককাসে জয় দিয়ে শুরু করলেন তাঁর ভোটযাত্রা। আইওয়া ককাসে ডোনাল্ড ট্রাম্প ৫১ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে বিশাল ব্যবধানে তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের প্রথম বাধা সফলভাবেই উতরে গেছেন সাবেক প্রেসিডেন্ট।

পেছনে পড়ে রইলেন নিকি হ্যালের মতো প্রার্থীরাও।
ককাস নির্বাচনের এমন এক পদ্ধতি, যেখানে রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় সমর্থকদের মধ্যে একটি খোলা ভোটের আয়োজন করে, যেখানে তারা কোন প্রার্থীকে তাদের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তা নির্ধারণ করা হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে মূলত প্রধান দুটি দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী মনোনীত করার বিষয়টি চূড়ান্ত করা। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি পদ্ধতিতে।

একটি হলো ককাস, অপরটি প্রাইমারি। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবারের (১৫ জানুয়ারি) ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।
আইওয়া হচ্ছে প্রথম রাজ্য, যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো ভোট গ্রহণ চলছে। মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকান ভোটাররা ভোট দিচ্ছেন। দেশটিতে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন ট্রাম্প।
ভোটের প্রাথমিক পর্বের ৩০ মিনিটের মধ্যে হু হু করে এগিয়ে গিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে গতকাল সোমবার আইওয়া অঙ্গরাজ্যে ভোট হয়।

সূত্র : আলজাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026