1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উত্তরার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার মেরামত প্রকল্পে ৮৪ লাখ টাকার গাড়ি ভাড়া ও সম্মানি প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে পরিকল্পনা কমিশনের প্রশ্ন সাংবাদিক আনিস আলমগীর ও পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ‘তারেক রহমানের কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’— ঘিওরে বিজয় কান্তি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর জুলাইয়ের চেতনা ধারণ করে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন সরকারি অনুষ্ঠানে ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো

ঘন কুয়াশায় শাহজালালে আসতে না পেরে দুই ফ্লাইট গেল কলকাতায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। সেগুলো পরে কলকাতায় চলে গেছে। তবে বেলা বেড়ে যাওয়ার পরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ রোববার বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল।

আর এ জন্য দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি এসেছিল দাম্মাম থেকে আর কাতারের ফ্লাইটটি ছিল দোহা থেকে। দুটিই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ দুটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বেলা বেড়ে যাওয়ার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে গেছে বলে জানান মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, কলকাতায় যে দুটি ফ্লাইট গেছে, সেগুলো সেখান থেকে ঢাকার পথে রওনা হচ্ছে শিগগিরই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026