1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

বড়দিনের খাবার খেয়ে এয়ারবাসের ৭০০ কর্মী অসুস্থ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

 

এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে ১৫ হাজারের মত কর্মী সেখানে কাজ করেন।

বড়দিনের ছুটির আগে কর্মীদের জন্য এয়ারবাস আটলান্টিক এর পক্ষ থেকে কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল ভোজের। সেটা খেয়ে কোম্পানির সাত শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা এআরএস এর বরাত দিয়ে বিবিসি জানায়, পশ্চিম ফ্রান্সে অ্যারোস্পেস গ্রুপের কার্যালয়ে কর্মীরা খাবার খাওয়ার পর বমি ও পাতলা পায়খানা করা শুরু করেন।

ভোজে খাবারের তালিকায় কি কি ছিল বা ঠিক কি কারণে এমনটা হয়েছে তা জানায় যায়নি।

এয়ারবাস কর্তৃপক্ষ অবশ্য বিবিসিকে ৭০০ জন নয় বরং তাদের ১০০ জনের মত কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে।

এক বিবৃতিতে তারা এটাও বলেছে, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তারা এআরএস কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আর কখনো যেন এ ধরণের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে চাইছে।

গত সপ্তাহে ওই ভোজের আয়োজন হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ পায় গত শুক্রবার। ঠিক কোন খাবারটিতে সমস্যা ছিল, যে কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়লো সে বিষয়ে এআরএস বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026