1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

চীনে ভয়াবহ ভূমিকম্প; নিহত ১৪৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক,

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে ভূমিকম্প। এবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গানসু প্রদেশে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে, যাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় প্রদেশেই অসংখ্য ভবন ভেঙে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের গানসু এবং কিংহাই প্রদেশে। এ দুটি অঞ্চলে হুই জনগোষ্ঠীর বসবাস। এর মূলত মুসলিম সংখ্যালগু। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গানসু এলাকা। ভূমিকম্পের আঘাতে ২ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে। এছাড়া ভাঙার অবস্থায় রয়েছে আরও ১৫ হাজার বাড়িঘর।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে এখানকার ১ লাখ ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। ভূমিকম্পে এ প্রদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭৮১ জন। গানসুর পশ্চিমে কিংহাই অবস্থিত। ভূমিকম্পে এখানে ৩২ জন নিহত হয়েছে।

ভূমি থেকে কম গভীরে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: রয়টার্স

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026