1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

নৌকা বিকল হয়ে ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

নৌকার ইঞ্জিন বিকল হয়ে, ১৮৫ রোহিঙ্গা ভাসছে গভীর সাগরে ভাসছে। ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এ ঘটনা ঘটেছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এতে মৃত্যু-ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থী। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির রোহিঙ্গা নাগরিকরা বিভিন্ন সময় সাগর পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি দল ভারত মহাসাগরে রয়েছে। নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে ভাসছে।

বিবৃতিতে বলা হয়, নৌকার একজন যাত্রী ইতিমধ্যেই মারা গেছে। আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। সময়মত উদ্ধার করে নিরাপদ স্থানে না নিয়ে গেলে আরো অনেকে মারা যেতে পারে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে ডুবে নিহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026