1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আনিস আলমগীর ও পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ‘তারেক রহমানের কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’— ঘিওরে বিজয় কান্তি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর জুলাইয়ের চেতনা ধারণ করে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন সরকারি অনুষ্ঠানে ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র নেই ৭৬ আসনে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী এসব নেতার আসনে দলীয় বা অন্য কোনো নেতা ভোটযুদ্ধে অংশ নেননি। শক্তিশালী প্রতিপক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো  স্বতন্ত্র প্রার্থী না থাকায় এসব আসনের হেভিওয়েট প্রার্থীদের বিজয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

আসনগুলোতে নেই নির্বাচনি আমেজ। নির্ভার প্রার্থীরাও তেমন একটা যাচ্ছেন না ভোটের মাঠে। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের শঙ্কা দূর করতে দলের মনোনয়নবঞ্চিতদের নৌকার বিরুদ্ধে ‘স্বতন্ত্র’ প্রার্থী হওয়ার নির্দেশনা দেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর নির্দেশের পর আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়ে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিদের তথ্যানুয়ায়ী, ৩০০ আসনের মধ্যে ১৭৪ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই। এই ১৭৪ আসনের মধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী নেই ৭৬ আসনে। ফলে এ আসনগুলোর প্রার্থীদের জয় একরকম নিশ্চিত বলেই ধরা হচ্ছে। ৭৬ আসনের মধ্যে ৭০টিতে আওয়ামী লীগ এবং বাকি ৬টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা জয়ের পথে এগিয়ে আছেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026