1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক আনিস আলমগীর ও পিয়া সহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ‘তারেক রহমানের কাছে কোনো ধর্মীয় বিভেদ নেই’— ঘিওরে বিজয় কান্তি সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয় ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর জুলাইয়ের চেতনা ধারণ করে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন সরকারি অনুষ্ঠানে ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো ন্যাটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু সম্ভাব্য বৈঠকের আভাস পেনাল্টি গোলে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়, গর্বিত গোলরক্ষক গিল

ঝুঁকিপূর্ণ ৫৯ আসনে উৎকণ্ঠা চলছে খুনোখুনি, অস্ত্রের মহড়া, শেষ নেই হুমকির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের পাশাপাশি চলছে পাল্টাপাল্টি মামলা দায়ের। একে অপরকে নানা ধরনের হুমকিও দিচ্ছেন। অনেক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও আসছে। নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার পর গত কয়েক দিনের সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। অন্তত ৫৯টি আসন থেকে সহিংসতার তথ্য পাওয়া গেছে। ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝুঁকিপূর্ণ এসব আসন নিয়ে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। সহিংসতামুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করতে বারবার সতর্ক করাসহ বিধি লঙ্ঘনজনিত শাস্তির উদ্যোগ নেওয়া হলেও সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটাররা। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন অর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারের নির্বাচন একটু ভিন্ন রকমের। দেশের অন্যতম রাজনৈতিক দল নির্বাচনে আসেনি। তাই অনেকেই বলেছে, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। তবে এরই মধ্যে নির্বাচনি সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলে এ ধরনের ঘটনা ঘটত না। তবে এসব সহিংসতার ঘটনা অনাকাক্সিক্ষত। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এবার নির্বাচন কমিশন আগের অন্য যে কোনো কমিশনের চেয়ে ভালো কাজ করছে। তবে তাদের আরও বেশি কঠোর হতে হবে। প্রার্থীদের আরও বেশি দায়িত্বশীল ও সহনশীল হতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026