1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ফ্রান্সে ৩০৩ ভারতীয় যাত্রীসহ উড়োজাহাজ আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

৩০৩ ভারতীয় যাত্রীসহ নিকারাগুয়াগামী একটি উড়োজাহাজ আটকে রেখেছে ফ্রান্স। ফরাসি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার হচ্ছে- এমন সন্দেহে গতকাল শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি আটকে রাখে ফ্রান্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ারবাস এ৩৪০ উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল। গন্তব্য ছিল নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া। উড়োজাহাজটি রোমানিয়ার চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের।

ফ্রান্সের প্রসিকিউটররা জানান, কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভারতিতে উড়োজাহাজটি অবতরণ করে। কৌঁসুলিরা আরও জানান, ওই উড়োজাহাজটির কিছু যাত্রী ‘মানব পাচারের শিকার হচ্ছেন’, অজ্ঞাত সূত্রে এমন খবর পেয়ে কর্তৃপক্ষ বিমানটি আটক করে। এরপর পুলিশ ছোট এই বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে রাখে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ফরাসি পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে ভারতের কর্তৃপক্ষও পৌঁছেছে। পুরো পরিস্থিতির তারাও তদন্ত করছে।

পাকিস্তানে নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস, গ্রেফতার ২০০পাকিস্তানে নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস, গ্রেফতার ২০০ বার্তা সংস্থা এএফপি বলছে, কর্মকর্তারা সন্দেহ করছে যাত্রীদের কেন্দ্রীয় আমেরিকায় অবৈধভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। কানাডা বা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিকল্পনা ছিল ওই চক্রের।

ফরাসি কর্মকর্তারা বলেছেন, ফ্রান্সে অবতরণের পর যাত্রীদের প্রথমে বিমানবন্দরে রাখা হয়েছিল তবে পরবর্তী সময়ে তাদের সেখান থেকে বের করে আলাদা আলাদা বেড দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026