1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর তামিমা খালাস ক্রিকেটার নাসির ও তামিমার মামলার রায় আজ, সামাজিক ন্যায়বিচারের প্রত্যাশা বাদীপক্ষের ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: আমিনবাজার ও আশুলিয়ায় রাজস্ব কার্যক্রমে গতিশীলতা, সেবাপ্রার্থীদের স্বস্তি মাঠের ভেতর আবারও হৃদরোগে আক্রান্ত এরিকসেন, ফুটবল ভবিষ্যৎ নিয়ে সংশয় নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা অনুমোদন পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনতাই মেসিদের হারানোর হুঙ্কার আলজেরীয় মিডফিল্ডারের, সমীহ অধিনায়কের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথাযোগ্য মর্যাদায় দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সোনার দামে রেকর্ড পতন: ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

ভোর থেকে সারাদেশে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করবে বিএনপিসহ সমমানা রাজনৈতিক দলগুলো। এর আগে কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি পালিত হচ্ছে।

গতকাল সোমবারই এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু কুয়েতের প্রয়াত আমিরের স্মৃতির প্রতি সন্মান জানাতে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার নেওয়া হয়।

মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল সফলের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা, খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে প্রেরণ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বের মঙ্গলবার সকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে সারাদেশে।

ঢাকায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলগুলো।

এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026