1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

নিষেধাজ্ঞার কবলে পড়লো বিকেএসপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। কিন্তু সেই বিকেএসপির ফুটবল দল আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। জালিয়াতির অভিযোগে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

চলতি বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল চকবাজার কিংস। সেই চকবাজার কিংসের কয়েকজন ফুটবলার দ্বিতীয় বিভাগে বিকেএসপির হয়ে খেলছেন। আবার বিকেএসপির কয়েকজন শিক্ষার্থী চকবাজার কিংসের হয়ে তৃতীয় বিভাগে অন্য নামে খেলেছেন।

দুই লিগে দুই পরিচয়ে ফুটবলার খেলার বিষয়টি বাফুফের নজরে আসে। এরপর সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ, কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দোষ খুঁজে পায় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এর প্রেক্ষিতে, বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে। খেলোয়াড়দের এই নাম পরিচয়-পরিবর্তনের ক্ষেত্রে কোচদের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই দুইজনকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে।

এ ছাড়াও নাম পরিবর্তনকারী তিন খেলোয়াড়কে নিজ দলের পক্ষে পরবর্তী ছয় ম্যাচ নিষিদ্ধ থাকবে। বিকেএসপিকে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026