1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও দক্ষতার স্বীকৃতি চায় বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে আরও জোরদারের প্রতিশ্রুতি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের খাল খনন কর্মসূচি জোরদার, ২০ হাজার কিলোমিটার লক্ষ্য নির্ধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ–১৪৩৩ উদ্‌যাপনের প্রস্তুতি শুরু বাংলাদেশি জাহাজগুলোর হরমুজ প্রণালী পারাপত্তির অনুমতি দিয়েছে ইরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পঞ্চম মেধাতালিকা প্রকাশ আইএলও মহাপরিচালক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারিকে দেশে প্রবেশের অনুমতি বাতিল করেছে

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

ক্রীঢ়া ডেস্ক

আজ শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। আসরে প্রত্যাশা পূরণ না হলেও শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার অস্ট্রেলিয়া। পুনের মহারাষ্ট্র এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচ।

বিশ্বকাপে শুরু আর শেষ, কতোই না মিল বাংলাদেশের। আসর শুরুর আগে বিশ্বকাপ জয়ের বড় স্বপ। আর এখন মান বাচানোর লড়াই। সঙ্গে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার চ্যালেঞ্জ তো থাকছেই। তবে এসব ভাবনায় নেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আপাতত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েই চিন্তা।

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ইস্যুতে শেষ ম্যাচের আগেও আলোচনায় দেশের ক্রিকেট। বিশ্রামে শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অনুশীলন করেছেন মুশফিক। প্রথমবার যোগ দিয়েছেন লিটন কুমার দাস। আক্ষেপ বলতে সাকিবের অনুপস্থিতি।

একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। ওপেনিংয়ে দুর্দশায় সুযোগ পেতে পারেন বিজয়। স্পিনার বিবেচনায় ফেরার সম্ভাবনা আছে নাসুম আহমেদের। মোস্তাফিজ ফিট হলেও তানজিম-সাকিবেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষ চার নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার অস্ট্রেলিয়া। তাই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে দিতে পারে অজি শিবির। যদিও সেমির আগে আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশকে ছাড় দিতে চাইবে না প্যাট কামিন্সের দল। আগের ২১ বারের অস্ট্রেলিয়াকে মাত্র একবারই হারাতে পেরেছে বাংলাদেশ। সেটাও ২০০৫ সালে। বিশ্বকাপের দেখাতেও অজিদের আধিপত্য। তিন বারের দেখায় কখনোই জেতেনি বাংলাদেশ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026