1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ

বাংলাদেশে ব্যাপক গ্রেফতারে উদ্বিগ্ন জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন প্রত্যাশা করে সংস্থাটি।

 

নির্বাচন কমিশনের সংলাপে নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করছে- একজন সাংবাদিকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেশে ব্যাপকহারে গ্রেফতারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন, আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু, সহিংসতামুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি। বিএনপি সংলাপে অংশ নেয়নি- এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে বিস্তারিত নেই। কেন একটি দল সংলাপে অংশ নেয়নি, তা আমি বলতে পারব না।

একই সাংবাদিক গাজায় ইসরাইলি হামলা নিয়ে প্রশ্ন করেন। বলেন, অনেকেই বলছেন, আলোচনা প্রক্রিয়ার কথা বলা মানেই হলো সময়ক্ষেপণের অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় আছে?

এর জবাবে ওই মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে- আপনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার ওপর। আমি মনে করি, এই সংগঠনের কোনো কোনো অঙ্গসংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত। এ বিষয়ে অব্যাহতভাবে কথা বলে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026