1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধন।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক সাভার

 

ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকার বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শুধু আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবীব প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সব একাডেমিক কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা ও ড্যাফোডিলের শিক্ষার্থী বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবকের মারধরে নিহত হন বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম (২২)। এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রোববার ক্যাম্পাস-সংলগ্ন সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চানগাঁও এলাকার দোকানগুলো বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হন দোকানদারেরা। এ ছাড়া শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দেন। এলাকাবাসীর চলাচলের সড়কটি বন্ধ হওয়ায় ক্ষিপ্ত হন এলাকাবাসী। পরে তাঁরা জড়ো হনএকপর্যায়ে ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026