1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবস্থান।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীর মিরপুরে আজ বৃহস্পতিবারও অবস্থান করছেন পোশাকশ্রমিকেরা। মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা কয়েক দিন ধরে সেখানে অবস্থান করছেন।

সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর ও ১২ নম্বরের দিকে যান। মিরপুর-১২ নম্বরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে শ্রমিকেরা আবার মিরপুর–১০ নম্বরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করছেন।

পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, শ্রমিকেরা সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন
২০০ পোশাক কারখানা বন্ধ রেখেছেন মালিকেরা

মজুরি বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর, সাভার, আশুলিয়া ও ঢাকার মিরপুরে প্রায় ২০০টি রপ্তানিমুখী পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। তাঁদের আশঙ্কা, কারখানা খোলা রাখলে শ্রমিকদের বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে।

রাজধানীর মিরপুরে গতকাল বুধবারও শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। সাভারে কিছু শ্রমিক বিক্ষোভে নেমেছিলেন। তবে গাজীপুরে পরিস্থিতি ছিল শান্ত।

এদিকে মালিকপক্ষ গতকাল নিম্নতম মজুরি বোর্ডকে জানিয়েছে, তাঁরা নতুন করে মজুরি প্রস্তাব দেবেন। আগের প্রস্তাব বাতিল হবে। নতুন প্রস্তাবে মজুরি বাড়িয়ে ধরা হবে, তবে তা কত হবে, জানানো হয়নি।

 

গাজীপুরের কোনাবাড়ী, জরুন, চান্দনা চৌরাস্তা, ভোগরা, লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় গতকাল সরেজমিন দেখা যায়, তুসুকা গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, যমুনা গ্রুপ, এমএম নিটওয়্যার, পিএন কম্পোজিট, কলম্বিয়া অ্যাপারেলসসহ বেশ কয়েকটি কারখানার ফটকে বন্ধের নোটিশ ঝুলছে। শিল্প পুলিশ ও বিজিএমইএ সূত্রে জানা গেছে, গাজীপুরে বন্ধ থাকা কারখানা ১৫০টির বেশি হবে।

অধিকাংশ কারখানা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার কারখানা খুলবে। দু-একটি কারখানা আজ খুলবে। কিছু কারখানায় অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026