1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বজুড়ে মেটার যোগাযোগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয়, ব্যাহত ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা ঐতিহাসিক মিশন নিয়ে ঘরের মাঠে নামছে কানাডা, প্রতিপক্ষ বসনিয়া গণভবনের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২ ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংকিং আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী গোলের নতুন ইতিহাস হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ বাংলাদেশির বিশ্বকাপে হোয়াং ইন-বিওমের নৈপুণ্যে দক্ষিণ কোরিয়ার রোমাঞ্চকর জয় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর

উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

 

রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উত্তরার আজমপুর এলাকার উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, পরিস্থান পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাশেদ বিন খালেদ আরও বলেন, বাসে আগুন দেওয়ার তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা বাসটির আগুন নেভায়।

আরও পড়ুন
শ্যামলীতে বাসে আগুন দিয়েই নেমে যায় দুষ্কৃতিকারীরা

বাসে আগুন দেওয়ার এ ঘটনায় কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এক দিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

টানা তিন দিনের অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026