1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি লিটন কুমার দাস। হোম অব ক্রিকেট মিরপুরে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিল অ্যালেন, উইল ইয়ং, চাঁদ বোজ, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, রাচীন রাভিন্দ্র, কোল ম্যাকেঞ্চি, ঈশ শোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের দ্বিতীয় সারির দল বাংলাদেশের বিপক্ষে খেলতে পাঠালেও স্বাগতিকরা সিরিজটি খুব একটা ফেলনা হিসেবে নিচ্ছে না। কেননা এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড সাজাবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের হয়ে এই সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত ওয়ানডে দলপতি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো ক্রিকেটারদের। বিশ্বকাপের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। এদিকে দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026