1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

যুক্তরাষ্ট্রের যে ৩ ভেন্যুতে হবে বিশ্বকাপ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। দেশটির তিনটি ভেন্যু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বেকাপের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভেন্যুগুলো হচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আইসিসি। অবশ্য যুক্তরাষ্ট্র একা নয়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে কুড়ি ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্টে সর্বোচ্চ কুড়িটি দল অংশ নেবে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৪ জুন, শেষ হবে৩০ জুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র মিলে মোট ১০ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। যুক্তরাষ্ট্রের জন্য তিন ভেন্যু চূড়ান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের জন্য বরাদ্দ থাকবে আরও ৭ টি ভেন্যু

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট কিছুটা ভিন্ন হবে আগের আসরের তুলনায়। যেখানে প্রথম পর্বে ৫ দল করে চারটি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সুপার এইটের ৮ দলকে আবার ভাগ করা হবে দুইটি গ্রুপে, প্রতি গ্রুপে দল থাকবে চারটি। এই দুই গ্রুপ থেকে দুইটি করে চারটি দল সেমি-ফাইনাল খেলবে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026