1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণের ওপর জোর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালে, শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ইতিবাচক আলোচনা রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: চাঁদাবাজ ও মাদককারবারিসহ গ্রেপ্তার ৮২ ফকিরাপুলে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু জনআকাঙ্ক্ষা রক্ষায় নিষিদ্ধ দল বর্জনের আহ্বান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা: অবমুক্ত হচ্ছে ১ হাজার ২০০ কোটি ডলার

নেতা-কর্মীদের ঢাকামুখী করবে বিএনপি ♦ তফসিল ঘোষণার প্রাক্কালেই টানা কর্মসূচি ♦ আসতে পারে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওসহ অবরোধ হরতাল গণ অবস্থান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

সরকার পদত্যাগের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেতা-কর্মীদের ঢাকামুখী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে ঢাকা ও আশপাশের এলাকায় সমাবেশ-গণসংযোগসহ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে দলটি। আন্দোলনে গতি সঞ্চারের পাশাপাশি নেতা-কর্মীদের উজ্জীবিত করাই মূল উদ্দেশ্য। আগামী মাসকে চূড়ান্ত আন্দোলনের টার্গেট করেই সব কর্ম-পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে রাজপথের এই প্রধান বিরোধী দল। আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু হবে টানা কর্মসূচি। কর্মসূচি নিয়েও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দফায় দফায় আলোচনা হয়েছে। এতে নির্বাচন কমিশন, সচিবালয় থেকে শুরু করে গণভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও কর্মসূচি আলোচনায় এসেছে। ঘেরাও কর্মসূচির বাইরেও লাগাতার হরতাল, অবরোধ, গণঅবস্থানসহ সর্বশেষ অসহযোগ কর্মসূচির প্রস্তাবও এসেছে। নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সময়মতো তিনিই জানিয়ে দেবেন আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালেই এক দফা দাবিতে চলমান আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটাতে চায় বিএনপি। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার রাজধানী ঢাকাকে কেন্দ্র করেই মূল কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026