1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ঘোষিত কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আত্মগোপনে থাকা দলটির নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। তবে পুলিশের আগাম সতর্ক অবস্থান ও নজরদারির কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের নিরাপত্তা কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই কর্মসূচির আড়ালে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে ঢাকার প্রবেশমুখ, সীমান্ত এলাকা, বাস ও ট্রেন স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে দলটির ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর বিভিন্ন মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা থেকে স্পষ্ট যে সুযোগ পেলে তারা বড় ধরনের নাশকতা চালাতে পারত। তবে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

পবিত্র আশুরার নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, এবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৬৩টি তাজিয়া মিছিল বের হবে। লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর এলাকার ২৮টি ইমামবাড়ার উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত ধাপে ধাপে এই মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মিছিলের রুট নির্ধারণসহ নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিগত সময়ে তাজিয়া মিছিলে হামলাকারী কিছু অপরাধী কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বর্তমানে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা বা গোয়েন্দা তথ্য নেই। তা সত্ত্বেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026