1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম ও কাঠামোগত সংস্কারে জাইকার সহযোগিতা কামনা চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কাতারের উপহার দেওয়া বোয়িং ৭৪৭-৮ আই বিমানে ব্যাপক পরিবর্তন, হতে যাচ্ছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে ধারাবাহিক পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাসূচি সংস্কারে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর চরম স্বাস্থ্যঝুঁকিতে মা, বিশেষায়িত হাসপাতালে ভর্তি অনলাইনে পেনশন ট্র্যাকিং পদ্ধতি চালু করছে সরকার, কমবে হয়রানি ভরিতে কমলো ৪০৮ টাকা, দেশের বাজারে রুপার নতুন দাম নির্ধারণ ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল, বিশ্রামে থাকা তাসকিনকে নিয়ে প্রধান কোচের মূল্যায়ন

ফকিরাপুলে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাওন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আরাফাত রহমান শাওন গাজীপুরের টঙ্গীর পশ্চিম বড় দেওড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর হাতিরঝিলের মীরবাগ এলাকায় বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে একটি খেলা দেখার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ওয়ারীর দিকে যাচ্ছিলেন শাওন। এ সময় অপর একটি মোটরসাইকেলে তার বন্ধুরাও সঙ্গে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় পৌঁছালে শাহজাহান (৪৫) নামে এক পথচারী হঠাৎ রাস্তার সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন শাওন। এতে মোটরসাইকেল চালক শাওন এবং ওই পথচারী দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও শাওনের বন্ধুরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মধ্যরাত সোয়া ১২টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের বাবা লুৎফর রহমান জানান, তার ছেলে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০ জুন তার ভিসা সম্পন্ন হওয়ার কথা ছিল। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীর মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026