1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘সারার সংসার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার দক্ষ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি আসন্ন ঈদুল আজহায় সড়ক পথে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ, পাকিস্তান অলআউট ২৩২ রানে ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের কৌশল বিশ্লেষণে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নদীভাঙন রোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাতজনের যুক্তিতর্ক শুনানি ১৪ জুন গণমাধ্যম সংস্কারে স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

ভারতকে হারিয়েই এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগে গণমাধ্যমকে সাকিব জানিয়েছিলেন, ‘এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।’

 

আর সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

তবে সাকিব ও তাওহিদ হৃদয়ের ফিফটির সঙ্গে নাসুম আহমেদের ব্যাটে ভর করে ২৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। সাকিব ৮৫ বলে ৮০, হৃসয়, ৮১ বলে ৫৪ ও নাসুম ৪৫ বলে ৪৪ রান করেন।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা ও তিলক ভর্মাকে সাজঘরে ফিরিয়ে নিজের অভিষেক রাঙান তানজিম হাসান সাকিব।

এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন ওপেনার শিবমন গিল। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দলীয় ৭৪ ও ৯৪ রানে ভারতের জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শেখ মেহেদি ও মেহেদি মিরাজ।

এরপর ক্রিজে আসা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন গিল। দলীয় ১৩৯ রানে ৩৪ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান যাদব।

তিলককে আউট করার পর তানাজিমের উল্লাস। ছবি : এএফপি
তিলককে আউট করার পর তানাজিমের উল্লাস। ছবি : এএফপি
একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন গিল। দলীয় ১৭০ রানে ১২ বলে ৭ রান করা রবীন্দ্র জাদেজাকে আউট করেন মোস্তাফিজ। এরই মাঝে শতক পূরণ করেন গিল।

দলীয় ২০৯ রানে ১৩৩ বলে ১২১ রান করে গিল আউট হলে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। অন্যদিকে ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন অক্ষর প্যাটেল।

শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের ১৭ রান প্রয়োজন হয়। ইনিংসের ৪৯তম ওভারে বোলিংয়ে এসে ৫ রান খরচায় দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। ৩৪ বলে ৪২ রান করে আউট হন অক্ষর প্যাটেল।

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার মাত্র ১ উইকেট। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব।

ওভারের প্রথম তিন বল ডট দেওয়া পর চতুর্থ বলে চার রান পায় ভারত। পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে গিয়ে রান আউট হলে ২৫৯ রানে অলআউট হয় ভারত। ৬ রানের জয় পায় বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026