1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

নির্বাচন নিয়ে একজন ডিসি এ কথা বলতে পারেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার দেখা হয়েছে

এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে— সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদের এমন বক্তব্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের বক্তব্য প্রদান ঠিক নয় বলছেন স্বয়ং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ কথা বলেন ফরহাদ হোসেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে। নির্বাচন সামনে রেখে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না।

তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কি না তাও যাচাই করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের ডিসি বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা সমালোচনা শুরু হয়েছে।

সচেতন নাগরিকরা বলছেন, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের পক্ষে ভোট চাওয়া বা সরকারকে পুনরায় নির্বাচন করার অঙ্গীকার করানো কোনোভাবেই ঠিক নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026