1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

পণ্যের দাম বৃদ্ধির কথা স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ডলারের বিনিময় মূল্য ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে আমদানিনির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধের জন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি বাজার অভিযান পরিচালনা করেছে।

২০২৩-২৪ অর্থবছরের চলতি আগস্ট পর্যন্ত মোট ১৮০৩টি বাজার অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরীতে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026