1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

বাইডেনের সঙ্গে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আলাপ হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাচনার বিষয় কি ছিল? জানতে চাইলে তিনি বলেন, খুব ভালো ভালো আলাপ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জো বাইডেনকে বলেছেন, ‘আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি; পরিবারের সব লোককে হারিয়েছি।

এখন বাংলাদেশের জনগণই আমরা পরিবার। তাদের মুখে দুবেলা ভাত, জীবনমানের উন্নয়নের জন্য আমি কাজ করছি। আমার এখন বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। তাদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই।

আমাদের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা। ’
শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন জানতে চাইতে তিনি বলেন, তিনি (বাইডেন) বলেছেন, ‘আমি জানি। ’

নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওগুলো নিয়ে আলাপ হয়নি।


আরেক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নেই। আমরা আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন।

আর আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান বলেও মন্তব্য করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026