1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

সুদানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

সুদানের রাজধানী খার্তুনে গতকাল রোববার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সুদানে সেনাপ্রধানের সঙ্গে লড়াই চলছে দেশটির আধা সামরিক বাহিনীর (আরএসএফ) প্রধানের।

গত পাঁচ মাস ধরে তারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। সুদানের রাজধানী খার্তুমকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফলে লাখ লাখ মানুষ সুদান ছেড়ে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। বহু বেসমরিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু এবং নারীরাও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল ৭টা নাগাদ বাজারের উপর একটি ড্রোন উড়ে আসে। সকলে পালানোর আগেই সেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু দূর থেকে ধোঁয়া দেখা যায়।

ডক্টরস বিয়ন্ড বর্ডারের কর্মীরা খার্তুমে হাসপাতাল চালাচ্ছেন। ঘটনার পর পরই সমাজমাধ্যমে তারা জানান, অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026