1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

ঘরে বসে থাকলে মনোনয়ন নয় কঠোর বার্তা বিএনপিতে, সর্বস্তরের নেতাদের মাঠে থাকার নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

রাজপথে আন্দোলনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে ব্যাপক প্রস্তুতি চলছে বিএনপির। নির্বাচনী ইশতেহার তৈরির পাশাপাশি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান। রাজনৈতিক ফয়সালা হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির দৃশ্যমান নির্বাচনী তৎপরতা শুরু হয়ে যাবে। রাজনৈতিক এ ফয়সালার জন্যই ‘এক দফা’ দাবি আদায়ে আন্দোলন করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন, যত প্রভাবশালী হোন না কেন, ঘরে বসে থাকা নেতাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। সবাইকে যার যার অবস্থান থেকে মাঠে নামতে হবে। আন্দোলন নিয়ে কারও ন্যূনতম সংশয় থাকলে সেই নেতা ইস্তফা দিতে পারেন। আর যারা আন্তরিকভাবে মাঠে থাকবেন তাদের সবাইকেই যথাযথ মূল্যায়ন করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দেশের অভ্যন্তরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের এই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সচেষ্ট রয়েছেন। বিএনপির বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে এসব তথ্য জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এবারের আন্দোলনে আমরা জীবন পণ করে মাঠে নেমেছি। মৃত্যু হলেও রাজপথ ছাড়ব না। এক দফা আদায়ের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নেবে বিএনপিসহ সব রাজনৈতিক দল। এর মাধ্যমেই দেশ ও মানুষকে স্বৈরাচারমুক্ত করা হবে। জানা গেছে, চলমান এক দফা আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমেই চূড়ান্ত পরিণতির দিকে নেওয়ার লক্ষ্যে বিএনপি সমমনা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে। দু-এক দিনের মধ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্র থেকে তৃণমূলের নেতা, আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গেও একের পর এক বৈঠক করে যাচ্ছেন দলীয় মহাসচিব। তারপর এসব বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সবার সঙ্গে শেয়ার করছেন। তার পাশাপাশি আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, জনগণকে সম্পৃক্ত করতে কী কী করণীয় এসব বিষয়ে ধারাবাহিকভাবে সারা বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026