1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

হাসিনা-বাইডেন আলাপ দিল্লিতে আলোচনায় বাইডেনের তোলা সেলফি, দক্ষিণ কোরিয়া আর্জেন্টিনা আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন পার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মর্যাদাপূর্ণ জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে। চার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন উষ্ণ অভ্যর্থনা।

গতকাল সকালে নয়াদিল্লির ভারত মান্দাপনে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য গেলে অন্য বিশ্বনেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর আমন্ত্রণেই সদস্য না হলেও অতিথি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেন এ সম্মেলনে। সকালে শুরু হওয়া এ সম্মেলনে দুই দফায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুপুরে প্রথম অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত পরিবেশে কথা হয় শেখ হাসিনার। মার্কিন প্রেসিডেন্ট নিজহাতে মোবাইল নিয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই হাস্যোজ্জ্বল সেলফি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026