1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় চারদিকে হাহাকার করছেন মানুষ।

 

শনিবার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে। এটি সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে।

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ২৯৬

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকাশে শহর ও পাহাড়ি অঞ্চলগুলো। রাতের আঁধারে ভূমিকম্প হওয়ায় এখনো পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেই যেতে পারছেন না উদ্ধারকারীরা।

সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মারাকাশে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। পর্যটকদের রেস্তোরাঁ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় দেয়াল ভেঙেছে। ভূমিকম্পের পর মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। সারা রাত তারা বাইরেই কাটান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026