1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

শেখ হাসিনার প্রশংসায় মোদি ♦ মোদির বাসভবনে ঘণ্টাব্যাপী বৈঠক ♦ তিন সমঝোতা স্মারক সই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উষ্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নরেন্দ্র মোদির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোদি বলেছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ, দ্বিপক্ষীয় সম্পর্ক সন্তোষজনক। বৈঠকে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের শান্তিপূর্ণ পরিস্থিতির জন্য শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। জি২০ সম্মেলন ও দ্বিপক্ষীয় আলোচনার জন্য গতকাল দুপুরে নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী। ভারত সফরে প্রথম কর্মসূচি ছিল নরেন্দ্র মোদির বাসভবনের এ বৈঠক। ভারতের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছান নরেন্দ্র মোদির বাসভবনে। শেখ হাসিনাকে নিজেই এসে অভ্যর্থনা জানান মোদি। এরপর শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী। প্রথমে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল আনুষ্ঠানিক আলোচনা করে। পরে একান্তে কথা বলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। বৈঠক শেষে টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026