1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

যাত্রাবাড়ীতে জামায়াতের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন।

 

এসময় জামায়াতের ৪০-৪৫ জন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিসি জিয়াউল আহসান তালুকদার।

মিছিলে গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ বলে অভিযোগ তোলেন জামায়াতের নেতারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমীর-সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, নেতাদের মুক্তি ও সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিল বের করে জামায়াতে ইসলামী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026