1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

ভোটের আগে বিচার শুরু নিয়ে আতঙ্ক বিএনপি নেতা-কর্মীদের গায়েবি মামলায় উৎকণ্ঠা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র সাড়ে তিন মাসের মতো বাকি। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নামে-বেনামে মামলা ও গায়েবি মামলা নিয়ে বিএনপি নেতা-কর্মীদের উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। বিএনপি নেতা-কর্মীদের নামে-বেনামে থাকা সব মামলার বিচার শুরু হয়েছে। অস্বাভাবিক দ্রুতগতিতে চলছে এসব মামলার কার্যক্রম। চলছে সাক্ষ্য গ্রহণের কাজ। অনেক মামলাই এখন শুধু রায়ের অপেক্ষায়। দলের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবার দিনের শুরু হয় আদালতপাড়ায়। বেশির ভাগ নেতার বিরুদ্ধেই রয়েছে শতাধিক মামলা।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৩৭টি মামলা ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে ৯৩টি। এর মধ্যে তার নামে দায়ের করা ভোর রাতে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলার ট্রায়াল শুরু হয়েছে। আর সর্বোচ্চ ৪৫১টি মামলা করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে সারা দেশে দলটির নেতা-কর্মীর বিরুদ্ধে দেওয়া ১ লাখ ৪১ হাজার ৯৩৪টি মামলায় ৪৯ লাখ ৪০ হাজার ৪৯২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত ২৮ ও ২৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও রাজধানীর গুরুত্বপূর্ণ পাঁচ প্রবেশমুখে অবস্থান কর্মসূচিসহ এর পরের কয়েকটি কর্মসূচি ঘিরে এক মাসে সারা দেশে ৩৫০টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১৫ হাজার ৭২০ জনকে। গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৫০ জন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026