1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

সংসদে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল উত্থাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

ভিসি ও প্রো-ভিসিদের নিয়োগের মেয়াদ ৩ বছরের স্থলে ৪ বছরে উন্নীত করে জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০২৩’ উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

বিলটি উত্থাপনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ প্রণয়নের মাধ্যমে প্রাক্তন ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ (আইপিজিএমআর)-কে দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ প্রথম সংশোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক এই আইনের কতিপয় ধারা পুনরায় সংশোধনের লক্ষ্যে ২য় সংশোধনী প্রস্তাব প্রেরণ করা হয়।

তিনি জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর বিভিন্ন ধারায় উল্লিখিত ‘চ্যান্সেল’, ‘ভাইস-চ্যান্সেলর’ ও ‘প্রো-ভাইস-চ্যান্সেলর’ অভিব্যক্তির পরিবর্তে যথাক্রমে‘ আচার্য’, ‘উপাচার্য’ ও ‘উপ-উপাচার্য’ অভিব্যক্তি প্রতিস্থাপনসহ অন্যান্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ন্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের মেয়াদ ৩ বছর থেকে ৪ বছরে উন্নীতকরণ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সুপারিশ অনুযায়ী চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নামে নতুন একটি সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল পুনর্গঠন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) নিবন্ধিত চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম ও মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দ্বারা বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা কার্যক্রম সম্পাদনের সুযোগ রেখে প্রস্তাবিত আইনের খসড়াটি প্রণয়ন করা হয়েছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026