1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

ড. ইউনূসকে নিয়ে অশুভ খেলা খেলতে চায় বিএনপি: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে। অশান্তির হুমকি আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। শিষ্টকে পালন করতে হবে। রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন।।

ওবায়দুল কাদের বলেন, তিনমাস পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির নানান খেলা আছে। এরা গতবার ড. কামাল হোসেনকে নিয়ে নির্বাচন রুখতে নিজেদের অশুভ তা-ব চালিয়েছে। এবারও তারা ড. ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সে খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে তারা আবার ওয়ান ইলেভেনের অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়। শ্রীকৃষ্ণের উপদেশ মত শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তা-ব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়। গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026