1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয় জলবায়ু অর্থায়ন ও তহবিল কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিগত ২২ বছরে দেড় কোটির বেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান, তবে ফেরত আসাদের সঠিক তথ্য নেই প্রধানমন্ত্রীর চীন সফরে সফরসঙ্গী হচ্ছেন তথ্য ও পানিসম্পদ মন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করছে সরকার বিদায়ী অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর, বর্তমানে বেইজিংয়ে ঝিনাইদহে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, চালক গুরুতর আহত

ব্রাজিলে বন্যায় ভেসে যাচ্ছে সর্বস্ব, মৃত ২১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার দেখা হয়েছে

প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় নাজেহাল ব্রাজিল। এখনো পর্যন্ত ২১ জন মারা গেছেন। বাড়ি ছাড়তে হয়েছে ছয় হাজার মানুষকে। জার্মানি সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে ব্রাজিলের বন্যার এমন ভয়াবহতা।

 

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন, ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ ব্রাজিল। মারা গেছেন অন্তত ২১ জন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ মি লি বেশি বৃষ্টি পড়েছে।

তিনি আরও জানিয়েছেন, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকশ মানুষের সঙ্গে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রবল বৃষ্টি শুরু হয় ব্রাজিলে। এই বৈরি আবহাওয়ায় ছয় হাজারের বেশি মানুষ ঘড় ছাড়তে বাধ্য হন। কারণ, বৃষ্টির পরেই শুরু হয় বন্যা এবং নেমে আশে ধস।

লুয়ানা দা লুজ শহরের এক বাসিন্দা বলেছেন, ‘‘সকাল থেকে বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করেছি। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছেনা।’’ অন্যদিকে নোভা বাসানো শহরের বাসিন্দা রেগিনাটো বলেছেন, তিনি সব হারিয়ে এখন বিপর্যস্ত। তার বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই।

এ বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানিয়েছেন, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে সরকারি কর্মকর্তা জানান, আরও বৃষ্টি হতে পারে এবং তাতে পরিস্থিতি আরও খারাপ হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026