1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর জেরে একাডেমিতে ভাঙচুর: সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, চালক পলাতক ২৫ কোটির বেশি শিশুর শিক্ষা ব্যাহত: ঝুঁকিতে বাংলাদেশের ১ কোটি ২৭ লাখ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সসহ বিভিন্ন দেশে প্রাণহানি ও জরুরি সতর্কতা স্কটল্যান্ড ম্যাচে নেইমারের ফেরা নিশ্চিত করলেন আনচেলত্তি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্ট খাগড়াছড়িতে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ চীনের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের মুখোমুখি হতে ভয় পেয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের পথে রাজনীতি করছে দলটি।

রবিবার (৩ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নির্বাচনের তফসিল ঘোষণা করা নিয়ে হীন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বক্তব্য প্রদান করেছেন। এই বক্তব্যে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্র, চক্রান্ত ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপতৎপরতার বহিঃপ্রকাশ ঘটেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষকে শোষণ করেছে। গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বহিরাবরণে লুটপাটতন্ত্রের নীতি ও অন্তরে অগণতান্ত্রিক মানসিকতা ধারণ করে বিএনপি সবসময় শাসন করেছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের চোখে পড়ে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দীর্ঘ স্বৈরশাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির মজবুত ভিত রচনায় বদ্ধপরিকর। সেতুমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের মানুষের স্বপ্নের যেসব মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেসব প্রকল্প নিয়ে তারা নেতিবাচক মন্তব্য করেছে। এ দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপির গাত্রদাহ থেকেই প্রমাণিত হয় তাদের রাজনীতি কেবল ক্ষমতা দখলের; জনকল্যাণের জন্য ন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026