1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর জেরে একাডেমিতে ভাঙচুর: সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, চালক পলাতক ২৫ কোটির বেশি শিশুর শিক্ষা ব্যাহত: ঝুঁকিতে বাংলাদেশের ১ কোটি ২৭ লাখ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সসহ বিভিন্ন দেশে প্রাণহানি ও জরুরি সতর্কতা স্কটল্যান্ড ম্যাচে নেইমারের ফেরা নিশ্চিত করলেন আনচেলত্তি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্ট খাগড়াছড়িতে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ চীনের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ সদস্যদের জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ সদস্যদের (এমপি) এলাকার কল্যাণে তাদের জীবন উৎসর্গ করতে বলেছেন।
তিনি বলেন, ‘মানুষের সেবা করা সবচেয়ে বড় গুণ এবং এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের উচিত নিজেদের জনগণের সেবায় নিয়োজিত করা।’
সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে আজ এ কথা বলেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিন ও মো. আবদুল কুদ্দুস সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।
তিনি বলেন, ‘আমি নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা অনুসরণ করে জনগণের দোরগোড়ায় দেশের স্বাধীনতা অর্জনের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’
শোক প্রস্তাব দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়া খুবই মর্মান্তিক- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি ভেবেছিলাম এবার ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা হয়নি।’
এ প্রসঙ্গে তিনি বলেন, এই সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জনই আওয়ামী লীগের।
আবদুল কুদ্দুস সম্পর্কে তিনি বলেন, ‘তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন। খুবই সাহসী ছিলেন। নাটোর ছিল সন্ত্রাসের জায়গা। সেখানে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন। তিনি মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026