1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামগঞ্জে ছাত্রাবাসে শিক্ষার্থী মৃত্যুর জেরে একাডেমিতে ভাঙচুর: সাবেক সংসদ সদস্যসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, চালক পলাতক ২৫ কোটির বেশি শিশুর শিক্ষা ব্যাহত: ঝুঁকিতে বাংলাদেশের ১ কোটি ২৭ লাখ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সসহ বিভিন্ন দেশে প্রাণহানি ও জরুরি সতর্কতা স্কটল্যান্ড ম্যাচে নেইমারের ফেরা নিশ্চিত করলেন আনচেলত্তি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয়: ইরানের প্রেসিডেন্ট খাগড়াছড়িতে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ চীনের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিয়া ইরানি তীর্থযাত্রী। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সালাহেদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামারার মধ্যে সংঘটিত এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।

তিনি দুর্ঘটনা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাননি। তবে বলেছেন, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা শিয়া মুসলিম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সালাহেদ্দিন প্রদেশের একজন মেডিকেল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার মাঝরাতের আগে দুইটি মিনিবাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একজন চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরপরেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কর্মকর্তা নিহতের সংখ্যা ১৮ বলে জানান।

আরও পড়ুন: ‘রাশিয়ার ভেতর থেকেই রুশ বিমানঘাঁটিতে হামলা’

প্রতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রী বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আরবাইন-এ যোগ দিতে পবিত্র শহর কারবালায় আসেন। তাদের বেশিরভাগ আসেন ইরান থেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026